সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
পেকুয়ায় টিপু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জালাল গ্রেফতার

পেকুয়ায় টিপু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জালাল গ্রেফতার

পেকুয়া প্রতিনিধি।।
কক্সবাজার পেকুয়ায় র‌্যাব-১৫ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আনসারুল ইসলাম টিপু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জালাল গ্রেফতার করেছে।
আটক টিপু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জালাল আহমদ (৩২) পেকুয়া রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়া এলাকার মো.শরীফের ছেলে।
৩১ মার্চ রাত আড়াইটার দিকে পেকুয়া থানাধীন রাজাখালী ইউনিয়নের উত্তর সুন্দরীপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব-১৫ সুত্রে জানা গেছে, সিপিএসসি ক্যাম্প এর আভিযানিক দল টিপু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জালাল আহমদ (৩২) এর নিজ গৃহ থেকে ১২০ গজ দূরবর্তী এলাকায় প্রতিবেশী জহির এর ঘর হতে লুকায়িত অবস্থায় গ্রেফতার করে। তখন ঘরের উত্তরমুখী পুকুরের পার্শ্বে বিশেষভাবে লুকায়িত অবস্থা হতে ৩ টি এসবিবিএল, ২ টি ফ্লিন্টলক গান, ১ টি দেশীয় পিস্তল, ৮ রাউন্ড গুলি/কার্তুজ, ১ রাউন্ড খালি খোসা, ৩ টি রামদা উদ্ধার করে। ধৃত ব্যক্তি স্বীকার করে যে, সন্ত্রাসী কর্মকান্ড সাধন এবং অবৈধ অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে সে অস্ত্র-গোলা বারুদসমূহ তার নিজ হেফাজতে লুকিয়ে রেখেছিল।
ধৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় অবৈধ অস্ত্র নিয়ে এলাকার লোকজনকে ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন প্রকার অপরাধমূল কর্মকান্ড করা এবং দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে স্থানীয় সূত্রে জানা যায়।
উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারামারি, জোর দখল, চুরি, ডাকাতি, মারাত্বক জখম, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন থানায় ০৯ টি মামলা রয়েছে, যার মধ্যে ০৩ টি মামলার গ্রেফতার ওয়ারেন্ট বিদ্যমান। এছাড়াও তার বিরুদ্ধে পেকুয়া থানায় ০২ টি এবং চকরিয়া থানায় ০১ টি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ রয়েছে। মূলত টিপুর সরাসরি নেতৃত্বে স্থানীয় নিরীহ জনগণের উপর প্রতিনিয়ত লুটপাট, চিংড়ির প্রকল্প দখল, চাঁদাবাজি, হত্যা ও জখমসহ নানাবিধ অপকর্ম মাঠ পর্যায়ে জালালের মাধ্যমেই পরিচালিত হতো।
এদিকে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার পেকুয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM