সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
তিনদিন পর বাড়ি ফিরলেন অপহ্নত ব্যাংক কর্মকর্তা

তিনদিন পর বাড়ি ফিরলেন অপহ্নত ব্যাংক কর্মকর্তা

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের উখিয়ার এক ব্যাংক কর্মকর্তা হামিদ হোসেন (২১) অপহরণ হওয়ার ৩দিন পর বাড়ি ফিরলেন। তিনি উখিয়ার কুতুপালংয়ে আল আরাফাহ ইসলামী ব্যাংক (এজেন্ট ব্যাংকিং) শাখার ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
অপহরণের শিকার ব্যাংক কর্মকর্তা হামিদ হোসেন উখিয়া উপজেলার কাঞ্জরপাড়া গ্রামের খাইরুল আলমের ছেলে।
শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মরা আমগাছ তলায় তাঁকে রেখে যায় অপহরণকারীরা।
মুক্তি পাওয়ার পর হামিদ হোসেন বলেন, ‘বালুখালীর পান বাজার থেকে তিনজন রোহিঙ্গা যুবক ছুরি ধরে আমাকে ক্যাম্পের ভেতরে নিয়ে যায়। সেখানে একটি বাসায় আমাকে চোখ বেঁধে ফেলে রাখে। তারপর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আমি তাঁদের বলি মাত্র সাত হাজার টাকা বেতনে চাকরি করি, ২০ লাখ টাকা কোথায় পাব।
শুক্রবার এশারের নামাজের পর আমাকে দুজন দুই হাতে ধরে চোখ বেঁধে মরা আমগাছ তলায় নিয়ে আসে, তারপর আমার চোখ খুলে দিয়ে বাড়ি চলে যেতে বলে।
ব্যাংক কর্মকর্তা হামিদ হোসেন বুধবার (৩০ জুন) নিজ বাড়ি থেকে কর্মস্থল উখিয়ার কুতুপালংয়ে যাওয়ার পথে বালুখালী পানবাজার এলাকায় নিখোঁজ হন। একই দিন উখিয়া থানায় অভিযোগ দায়ের করেন হামিদের বাবা।
অভিযোগে বলা হয়, কর্মস্থলে যাওয়ার সময় তালহা নামে এক ব্যক্তি হামিদকে ফোন দেয়। ওই ব্যক্তি তাঁকে বালুখালী পানবাজার এলাকায় দেখা করার জন্য বলে। একই সময় পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ ছিল হামিদের, কিন্তু কিছুক্ষণ পর তাঁর আর খোঁজ মেলেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM