সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চকরিয়ায় ১৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

চকরিয়ায় ১৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

চকরিয়া প্রতিনিধি।।
কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বড়ইতলী এলাকায় শাহ্ ওমর ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে ১৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
আটকরা হলো- মোঃ জাহাঙ্গীর (৩৬), পিতা- মৃত আবুল শমা সওদাগর, সাং- বাস স্টেশন পাড়া, জমজম হাসপাতালের পিছনে, চকরিয়া পৌরসভা, ০৮ নং ওয়ার্ড, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার; ২। কামাল উদ্দিন (৩৭), পিতা- মৃত নুরুল আবসার, সাং- বাঁশঘাটা রোড, মাস্টারপাড়া, চকরিয়া পৌরসভা, ০৮ নং ওয়ার্ড, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার এবং ৩। নেজাম উদ্দিন (৪২), পিতা- আহমদ শফি, সাং- জালিয়াখালী (সাহাবুদ্দিনের বড় বাড়ি), থানা- পেকুয়া, জেলা- কক্সবাজার।
৩ এপ্রিল রাত ৪ টায় চকরিয়া থানাধীন বড়ইতলী ইউপিস্থ এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র‌্যাব-১৫ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী রিলাক্স পরিবহন নামক বাসে করে যাত্রী বেশে মাদকদ্রব্য গাঁজা বহন করছে। উক্ত সংবাদে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল চকরিয়া থানাধীন বড়ইতলী ইউপিস্থ শাহ্ ওমর ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে বাসে তিনজন ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে উক্ত ব্যক্তিদের হেফাজতে থাকা তিনটি ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ধৃত আসামীরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা থেকে বহন করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে।
এদিকে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM