সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারের ঝিলংজায় ছরা দখল করে স্থাপনা নির্মাণঃ পরিবেশ বিপর্যয়ের শংকা

কক্সবাজারের ঝিলংজায় ছরা দখল করে স্থাপনা নির্মাণঃ পরিবেশ বিপর্যয়ের শংকা

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছরায় স্থাপনা নিমার্ণের অভিযোগ তুলেছে এলাকাবাসী। এতে করে ছরার পানি চলাচল ব্যাহত হয়ে পরিবেশ বিপর্যয়সহ নানা সমস্যা সৃষ্টি হতে পারে বলে শংকা প্রকাশ করছে তারা। তাই এই ব্যাপারে পরিবেশ অধিদপ্তর ও বনবিভাগের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, কক্সবাজার চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিমেল সাইন্স বিশ্ববিদ্যালয় কক্সবাজার শাখার গেইটের সামনে বড়ছরা কবর স্থানের উত্তর পাশে পানি চলাচলের ছরা দখল করে স্থাপনা নির্নাণ করছে স্থানীয় ছৈয়দুল আলম লেড়ু (৪৮)। তিনি একই এলাকার আজিজুর রহমানের ছেলে। একই জায়গার দীর্ঘ ২ যুগ ধরে বসবাস করে আসলেও লোলুপ দৃষ্টিপড়ে খালি ছরার উপর। সেখানে ৮/১০ জন শ্রমিক দিয়ে পানির চলাচল বন্ধ করে দিনদুপুরে স্থাপনা নির্মাণ কাজ করে যাচ্ছে তিনি। ছরা দখল করায় পরিবেশ বিপর্যয়সহ নানাবিধ সমস্যা হতে পারে বলে শংকা প্রকাশ করছে স্থানীয়রা। তাই স্থাপনা নির্মাণ বন্ধ করা সহ প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
অভিযুক্ত ছৈয়দুল আলম লেড়ু জানান, কোন ধরনের ছরা দখল করে বিল্ডিং করছি না। ছরার পাশে সীমানার জিও ব্যাগ নস্ট হয়ে গেছে। তাই স্থায়ীভাবে গাইডওয়াল নির্মাণ করতেছি। নতুবা বসতবাড়ি রক্ষা করা যাবেনা। ২৩/২৪ বছর ধরে এই জায়গায় বসবাস করছি। জায়গাটি আমার মাথাখিলা এতে কারো সমস্যা হওয়ার নয়। হিমছড়ি বনবিভাগের লোকজন বিষয়টা জানে।
বড়ছড়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান বলেন, ছরা বন্ধ করা বেআইনি। ছরা দখল করে কোন ধরনের স্থাপনা নির্মাণ করছে কি না জানিনা। তবে বাড়ীর পাশে গাইডওয়াল নির্মাণের কাজ করতেছে এমনটা শুনেছি। কোন ধরনের ছড়া দখল করে থাকলে তা বাস্তবায়ন করতে দেয়া হবে না।
দক্ষিণ বনবিভাগের আওতাধীন হিমছড়ি বিট অফিসার কামরুল ইসলাম জানান, বিষয়টি আমার নজরে আসিনি। এমনকি কেউ আমাকে জানায়নি। খবর নিয়ে ব্যবস্থা করছি। ছরা দখল করে স্থাপনা নির্মাণ করলে যতবড় প্রভাবশালী হোক কোন ছাড় নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM