টেকনাফ হাবিরছড়াস্থ মেরিনড্রাইভে কলেজ ছাত্র আব্দুল্লাহ আল মামুনসহ এক তরুণীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার সেই সন্ত্রাসীকে শনাক্ত করা হয়েছে। ভুক্তভোগীরা তার ছবি দেখে শনাক্ত করতে সক্ষম হয়েছে।
শুক্রবার (১এপ্রিল) রাতে মেরিনড্রাইভে ছুরিকাঘাত করে আহত করার ঘটনা সংঘটিত হয়।
এলাকাবাসী জানায়, সেদিন ডাকাতির উদ্দেশ্যে টমটম থামিয়ে মানি ব্যাগ ও মোবাইল ছিনতাই করতে গিয়ে ছুরিকাঘাতে করেন, সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার মীর কাসেমের ছেলে এনামুল হক। সেই চিহ্নিত সন্ত্রাসীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা যায়। এনাম তার সাঙ্গপাঙ্গ নিয়ে মেরিনড্রাইভে বিভিন্ন সময় ডাকাতি করে আসছে। ঘটনার সময় স্থানীয় মারিশবনিয়া এলাকার জিন্নাহ আলীর পুত্র আব্দুল্লাহ এবং কোহিনূর নামের আরেকজন তরুণীও ছুরিকাঘাত হয়। আব্দুল্লাহর পিঠে ছুরি ভেঙে মেরুদণ্ডে বিদ্ধ হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে ছুরি বের করতে না পেরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ অপারেশনের মাধ্যমে ছুরি বের করতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী নুরুল ইসলাম বলেন, এই এনামের ছবি দেখে আমরা তাকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী। ভবিষ্যতে এরকম ন্যাক্কারজনক ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
Leave a Reply