কক্সবাজারের উখিয়া থানাধীন হলদিয়া পালং ইউপিস্থ কোর্টবাজারের কাছাকাছি তচ্ছাখালী ব্রীজ এর অভিযান চালিয়ে এক যুবককে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করে র্যাব-১৫।
আটক আসামী হামিদুল হক (২২) উখিয়ার হলদিয়া পালংয়ের মৌলভী পাড়া এলাকার নুরুল আলমের ছেলে।
মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় শুক্রবার রাত সাড়ে ১০ টায় দিকে কোর্টবাজার সংলগ্ন তচ্ছাখালী ব্রীজ এর পাশ থেকে তাকে আটক করে র্যাব-১৫।
প্রেস বিজ্ঞপ্তি মতে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন হলদিয়া পালং ইউপিস্থ কোর্টবাজার সংলগ্ন তচ্ছাখালী ব্রীজ এর পার্শ্বে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ০২/০৭/২০২১ খ্রিঃ আনুমানিক ২২.৪০ ঘটিকায় উপরোক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে তাকে ধৃত করে। ধৃত আসামী হামিদুল হক (২২),
পিতা- নুরুল আলম, মাতা-মনোয়ারা বেগম, সাং- মৌলভী পাড়া, ইউপি- হলদিয়া পালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজার সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
Leave a Reply