সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার সদরের পিএমখালীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক নিহত

কক্সবাজার সদরের পিএমখালীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক নিহত

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবক মো.জাহাঙ্গীর (২২) কক্সবাজার সদরের পিএমখালী ইউপির ৪নং ওয়ার্ডের পশ্চিম জুমছড়ি এলাকার ছৈয়দুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, ৪ এপ্রিল সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় ডাক্তারের পরামর্শে ৫ এপ্রিল তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের চাচা এডভোকেট সিরাজুল ইসলাম জানান, কিছুদিন আগে সামান্য বিষয় নিয়ে জাহাঙ্গীর ও একই এলাকার ছৈয়দ করিমের দুই ছেলে আলমগীর ও আলাউদ্দিন এর সাথে কথা কাটাকাটি হয়। সেই কথাকাটির জের ধরে ৪ এপ্রিল সন্ধ্যায় স্থানীয় জাহাঙ্গিরের দোকানের সামনে প্রকাশ ছৈয়দ করিম ও তার দুই ছেলে আলমগীর, আলাউদ্দিন এবং ছৈয়দ আকবর ও মোঃ ইউসুফ সহ ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধভাবে জাহাঙ্গীরের উপর হামলা করে। তারা জাহাঙ্গীরকে উপর্যুপুরি ১০টি ছুরিকাঘাত করে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তারা চমেকে রেফার করে। চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (৭ এপ্রিল) রাত ১০ টায় জুমছড়ি খেলার মাঠে নিহত জাহাঙ্গীরের নামাজে জানাজা সম্পন্ন হয়। এরপর জুমছড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে, নিহত জাহাঙ্গীরের হত্যাকারীদের
দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM