র্যাব-১৫ কক্সবাজার এর সদস্য পরিচয় দিয়ে টমটম চালকের ব্যবহৃত মোবাইলে কল দিয়ে সুকৌশলে মোবাইল ছিনতায় করে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত লাবু তালুকদার নামের এক আনসার সদস্য। মোবাইল ছিনতায়ের এ ঘটনা দোকানের সিসিটিভি ফুটেজে দেখে শনাক্ত হওয়ার পর টেকনাফ স্টেশনের ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ছিনতায় হওয়া মোবাইলের মালিক ফয়সাল (২২) টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ ডেইলপাড়া এলাকার নুরুল আলমের ছেলে এবং পেশায় একজন ইজিবাইক (টমটম) চালক।
মঙ্গলবার (৫ এপ্রিল) বিকাল ১ টার দিকে টেকনাফ স্টেশনের হোটেল মিল্কি রিসোর্ট এর সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফয়সাল জানান, vivo s1 সিরিজের এন্ড্রয়েড মোবাইল সেটটি দীর্ঘ দিন ধরে আমি ব্যবহার করে আসছি। যেখানে 01884146718 নম্বরের সীমটি ছিল। আজ মঙ্গলবার বেলা ১ টার দিকে র্যাব সদস্য পরিচয় দিয়ে মোবাইলে কথা বলেন একলোক। আমার বিরুদ্ধে মামলা আছে দাবী করে তিনি আমাকে স্টেশনে এসে দেখা করতে বলে। তার কথামতো স্টেশনে আসলে আমার মোবাইলটি কেড়ে নিয়ে চলে যায় এবং বলে মোবাইলটি ব্যবহারকারীর বিরুদ্ধে হত্যা মামলা আছে। বিষয়টি নিয়ে সন্দেহ হলে বাসায় গিয়ে আমার বড় ভাইকে ঘটনা জানাই। তিনিসহ ইফতারের পরে ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজন দোকানদার ও আমি তাকে শনাক্ত করি। বিভিন্ন মাধ্যমে জানতে পারি তিনি আনসারে চাকুরী করেন। নাম লাবু তালুকদার। তিনি এরকম ঘটনা আরো ঘটিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি।
আনসার ও ভিডিপি কক্সবাজার জেলার কোম্পানি কমান্ডার আমিনুল ইসলাম জানান, বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। অভিযোগকারী ও অভিযুক্তকে ২ ঘন্টার মধ্যে জেলা অফিসে তলব করা হয়েছে। বিষয়টি প্রমানিত হলে আইননুসারে ব্যবস্থা নেওয়া হবে।
আনসার ও ভিডিপি কক্সবাজার জেলা কমান্ড্যান্ট অম্লান জ্যোতি নাগ জানান, এ বিষয়ে তদন্ত চলছে। ভুক্তভোগী ও নয়াপাড়া ক্যাম্পে দায়িত্বরত আনসার সদস্য লাবু তালুকদারকে জেলা অফিসে ডাকা হয়েছে। ইজিবাইক (টমটম) চালকের অভিযোগটি প্রমাণিত হলে কোন ছাড় নেই।
Leave a Reply