সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ায় আমদানী নিষিদ্ধ এনার্জি ড্রিংক ও বিদেশী সিগারেটসহ আটক-২

উখিয়ায় আমদানী নিষিদ্ধ এনার্জি ড্রিংক ও বিদেশী সিগারেটসহ আটক-২

এমরান জাহেদ।।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় র‌্যাব-১৫ অভিযান চালিয়ে ৯০০ ক্যান এনার্জি ড্রিংক ও ২৯৬ প্যাকেট বিদেশী সিগারেটসহ দুইজনকে গ্রেফতার করেছে।
আটকরা হলো, উখিয়ার কুতুপালং ক্যাম্পের মৃত নুরুল আমিনের ছেলে রোহিঙ্গা মাহমুদুল্লা @ ইসমাইল (২৬) ও হলদিয়াপালং ইউপির বটতলী পশ্চিম মরিচ্যা এলাকার মৃত হাছু মিয়ার ছেলে মোস্তাক আহাম্মদ (৩২)।
৫ এপ্রিল রাত ৮ টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালং পশ্চিমপাড়াস্থ একটি গোডাউনের ভিতরে অভিযান চালানো হয়।
র‌্যাব-১৫ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কুতুপালং পশ্চিম পাড়াস্থ একটি গোডাউনের ভিতর আমদানী নিষিদ্ধ এনার্জি ড্রিংক ও বিদেশী সিগারেট মজুদ রাখার খবরে সেখানে একটি টীম অভিযান চালায়।খেছে।
এসময় র‌্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে ধৃত করে। ঐ সময় তাদের  হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে আমদানী নিষিদ্ধ ২৯৬ প্যাকেট বিদেশী সিগারেট ও ৯০০ ক্যান এনার্জি ড্রিংক উদ্ধার করা হয়।
এদিকে, ধৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM