সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার শহরের ঝাউতলায় এক যুবক ছুরিকাহত, এলাকাবাসীর সড়ক অবরোধ

কক্সবাজার শহরের ঝাউতলায় এক যুবক ছুরিকাহত, এলাকাবাসীর সড়ক অবরোধ

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার শহরের ১১নং ওয়ার্ডের ঝাউতলা এলাকায় সাইফুল ইসলাম রিগ্যান (২৮) নামে এক যুবককে ছুরিকাহত করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর ঝাউতলাবাসী।
আহত যুবক শহরের ১১নং ওয়ার্ডের ঝাউতলার ৩নং গলির আবুল হাসেমের ছেলে ও বৃহত্তর ঝাউতলা যুব সমাজের অর্থ সম্পাদক।
শুক্রবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে শহরের ঝাউতলার  ৩নং গলির মুখে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শহরের ৩ নং ওয়ার্ডের কানাইয়া বাজারস্থ কোনপাড়ার এলাকার শতাব্দী, বাবু, শিহাব, আহাদ সহ ১৫/২০ জনের একদল কিশোর গ্যাং প্রতিদিন ঝাউতলায় ইভটিজিং, চুরি ও ছিনতাই করে। যারা প্রতিবাদ করে তাদের মারধর করে। গতকাল বৃহস্পতিবারও একটি বিষয় নিয়ে ছুরিকাহত রিগ্যানকে মারধর করে তারা। এ বিষয়ে রাতে বৃহত্তর ঝাউতলা যুব সমাজের অফিসে বৈঠকও হয় এবং ঘটনার আপস-মীমাংসা হয়। এরই জের ধরে শুক্রবার রাত সাড়ে ৮ টায় ওই কিশোরগ্যাং এর সদস্যরা আহত রিগ্যানকে মোবাইলে কল দিয়ে বাসা থেকে বের করে ছুরিকাহত করে চলে যায়। প্রতিবেশিরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায় এবং তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
এছাড়া, এ ঘটনায় জড়িত কিশোরগ্যাং টীমকে আইনের আওতায় আনতে সড়ক অবরোধ  এবং তৎক্ষনাৎ বিক্ষোভ মিছিল করেন বৃহত্তর ঝাউতলাবাসী। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের ঝাউতলায় গিয়ে শেষ হয়। কক্সবাজার সদর মডেল থানার পক্ষে
এসআই হালিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোষীদের আটক করার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
 এ বিষয়ে আহত যুবকের পরিবার দোষীদের বিচারের আওতায় আনতে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করেছে বলে জানান বৃহত্তর ঝাউতলা যুব সমাজের সভাপতি আসাদুল হক সানি।
এদিকে, ছুরিকাহত যুবককে কক্সবাজার সদর হাসপাতালে দেখতে যায়- কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র  মুজিবুর রহমান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM