সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চকরিয়ায় প্রতিপক্ষের ঘুষিতে এক ব্যক্তি নিহত

চকরিয়ায় প্রতিপক্ষের ঘুষিতে এক ব্যক্তি নিহত

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের চকরিয়ায় উপজেলার হারবাং ইউনিয়নে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে ঘুষির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত মোহাম্মদ ইউনুছ (৪০) উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মইক্যাঘোনা এলাকার মোহাম্মদের ছেলে।
শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মইক্যাঘোনা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হারবাং ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মইক্যঘোনা পাহাড়ি এলাকার ইউছুপের দোকানের সামনে মোহাম্মদ ইউনুছ, নুরনব্বী ও জকিরসহ আরও কয়েকজনের মধ্যে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে প্রতিপক্ষের কিল-ঘুষিতে মোহাম্মদ ইউনুছ ঘটনাস্থলে মারা যায়।
হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ বলেন, মারামারির ঘটনায় ইউনুছ নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। পরে চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার অপারেশন অফিসার  রাজিব সরকার বলেন, সামান্য কথা কাটাকাটির জের ধরে নিহতের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM