সোমবার, ০১ Jun ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
পেকুয়ার দুধর্ষ ডাকাত গুরাইয়া অস্ত্রসহ আটক

পেকুয়ার দুধর্ষ ডাকাত গুরাইয়া অস্ত্রসহ আটক

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার জেলার পেকুয়ায় র‌্যাব-৭  অভিযানে চালিয়ে কুখ্যাত ডাকাত মোঃ ইউনুছ প্রকাশ গুরাইয়া ডাকাতকে অস্ত্র সহ আটক করেছে। এসময় ২টি ওয়ান শুটারগান, ১টি এলজি ও ২ রাউন্ড কার্তুজ এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আটক ডাকাত মোঃ ইউনুছ @ গুরাইয়া  ডাকাত (৩০) পেকুয়ার মগনামা ইউনিয়নের আবজালিয়া পাড়ার হাফেজ আশরাফ আলীর ছেলে।
বুধবার ৬ এপ্রিল তাকে পেকুয়া থানাধীন বসতবাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
র‌্যাব-৭ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের কক্সবাজারের পেকুয়া থানাধীন মগনামায় তার বসত ঘরে সংঘবদ্ধ দল একত্রিত হয়ে অপরাধ সংঘটনের জন্য সলাপরামর্শ ও প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত আসামীর হেফজত থেকে
১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বসতঘরে তল্লাশী করে সানসিটের উপর হতে আরও ২টি ওয়ান শুটারগান এবং ২ রাউন্ড গুলি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। এই কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করায় এলাকার সাধারণ মানুষ স্বস্থি প্রকাশ করেছে এবং র‌্যাবের প্রতি তাদের আস্থা বৃদ্ধি পেয়েছে। ধৃত আসামী মোঃ ইউনুছ@ গুরাইয়া ডাকাত এর বিরুদ্ধে পেকুয়া থানায় ৪টি মামলা রয়েছে।
এদিকে, গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM