সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক

মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্ত্রীকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দাসহ আটক করা হয়েছে।
 নিহত সৈয়দুর রহমান (৩২) টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের (ক্যাম্প-২২ ) ব্লক-সি/২, এর হামিদুর রহমানের ছেলে।
শুক্রবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ৩টার সময় ক্যাম্পে সৈয়দুর রহমানের নিজের ঘরে এ ঘটনা ঘটেছে।
১৬ এপিবিএন এর অধিনায়ক তারিকুল ইসলাম জানান, সৈয়দুর রহমান (৩২) ও তার স্ত্রী সানজিদা বেগম (২৩) এর মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিলো। শুক্রবার দুপুরে সৈয়দুর রহমানকে ঘুমন্ত অবস্থায় পেয়ে স্ত্রী সানজিদা দা দিয়ে কুপিয়ে মারাত্বকভাবে আহত করে। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ক্যাম্পের অভ্যন্তরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ঘাতক স্ত্রী সানজিদাকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এপিবিএনের এ কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM