মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনাঃ নিহত-২, আহত-৬

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনাঃ নিহত-২, আহত-৬

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র সহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬ জন।
রোববার বেলা সাড়ে ১১ টায় কক্সবাজার সদরের বাংলাবাজার এবং শনিবার রাতে মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রামু হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ওসি মো. আব্দুর রব জানান, রোববার সকালে কক্সবাজার সদর উপজেলার বাংলা বাজার এলাকায় চট্টগ্রামমুখি স্বাধীন পরিবহন সার্ভিসের একটি বাস যাত্রীবাহি একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার ৪ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ হোসেন ওরফে সোয়াত (১৮) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার মৃত জহির আহমদের ছেলে।
তবে আহতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছে বলে জানান হাইওয়ে পুলিশের ওসি। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে।
এদিকে শনিবার রাত ১১ টায় টেকনাক মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাটুয়ারটেক এলাকায় মালবাহী একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক নিহত এবং তিনজন আহত হয়েছে বলে জানান কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত  এএসআই রিপন চৌধুরী।
এতে নিহত মনু মিয়া (৪০) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার এলাকার মৃত বাঁচা মিয়ার ছেলে। সে দুর্ঘটনা কবলিত গাড়িটির চালক।
আহতরা হলেন, উখিয়ার হলদিয়া পালংয়ের পাগলির বিল এলাকার ইউছুপ আলীর ছেলে মোহাম্মদ আলাউদ্দিন (১৭) এবং রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার সিরাজ মিয়ার ছেলে মোহাম্মদ জুয়েল (২২)। তবে আহত অন্যজনের নাম ও পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে জানান হাসপাতালে দায়িত্বরত এএসআই রিপন চৌধুরী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM