সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মোরশেদ হত্যাকান্ডঃ ২৬ জনের বিরুদ্ধে মামলা

মোরশেদ হত্যাকান্ডঃ ২৬ জনের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার সদরের পিএমখালীতে মোরশেদ হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত মোরশেদের ভাই জাহেদ আলী বাদী হয়ে মামলাটি করেছেন। এই মামলায় ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি করা হয় বলে জানিয়েছেন ওসি শেখ মুনীর উল গীয়াস।

মামলার আসামিরা হলেন-পিএমখালীর এলাকার আব্দুল মালেক (৪৫) ও কলিম উল্লাহ (৩২), মোহাম্মদ (৪৫), মাহামুদুল হক (৫২), জাহাঙ্গীর আলম (৩৫), মতিউল ইসলাম (৩৪), তাহেরুল ইসলাম (৪৬), আরিফ উল্লাহ (৩৫), ছৈয়দুল হক (৪০), হামিদুল হক (৪০), ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তাফা আলাল, মো. আক্কাস (৪০), মো. শাহিন (২৫), জয়নাল আবেদিন (৪৮), মাহামুদুল করিম (৪০),দিদারুল আলম (৩০), ওমর ফারুক (৩০), খোরশেদ আলম (৩০), আব্দুল্লাহ (৩০), আব্দুল আজিজ (২৮), আব্দুল হাই (২৩), মো. ইয়াছিন (১৮), সাইফুল ইসলাম (৪৫), ওসমান (৩৫), জাহেদুল ইসলাম (১৯) ও আজহারুল ইসলাম (৩২)।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) আসর নামাজের সময় মায়ের জন্য ইফতারের কিনতে চেরাংঘর বাজারে আসেন প্রয়াত শিক্ষক ওমর আলীর ছেলে মোরশেদ আলী। সেখানে আগেথেকে ওতপেতে থাকা দুর্বৃত্তরা তার উপর হামলা করে। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর রাত ৮টার দিকে আইসিইউতে তার মৃত্যু হয়।

এদিকে, তাকে হত্যার ঘটনায় পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM