সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চকরিয়ার সাহারবিলের প্যানেল চেয়ারম্যান ও তার পুত্র ইয়াবাসহ গ্রেফতার

চকরিয়ার সাহারবিলের প্যানেল চেয়ারম্যান ও তার পুত্র ইয়াবাসহ গ্রেফতার

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের চকরিয়ার সাহারবিলের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম প্রকাশ সোনা মিয়া ও তার পুত্র রাহামতুল্লাহকে ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এ অভিযানে ১৯হাজার ৮শ পিচ ইয়াবা, ২টি দা ও ১টি ছোরা উদ্ধার করা হয়েছে।
আটক আজিজুল হাকিম (৫০) চকরিয়া থানাধীন ১২নং সাহারবিল ইউপিস্থ উমখালী রামপুর এলাকার মৃত দুলা মিয়ার ছেলে এবং অন্যজন তার ছেলে রহমত উল্যাহ (২৪)।
৮ এপ্রিল ভোর সোয়া ৫ টায় চকরিয়া থানাধীন ১২নং সাহারবিল ইউপিস্থ উমখালী রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র‌্যাব-১৫ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন সাহারবিল ইউপিস্থ উমখালী রামপুর সাকিনের জনৈক আজিজুল হাকিম এর বসতঘরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে মজুদ রেখেছে বলে জানতে পারে। উক্ত সংবাদে একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে পিতাপুত্রকে আটক করে। তাদের বসতঘর তল্লাশী করে খাটের নিচ হতে ১৯ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট, ২ টি রামদা ও ১ টি ছোরা উদ্ধার করা হয়।
এদিকে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM