সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মহসিন কলেজ ছাত্র রিদুয়ান হত্যা মামলায় আরো এক আসামী আটক

মহসিন কলেজ ছাত্র রিদুয়ান হত্যা মামলায় আরো এক আসামী আটক

মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার শহরের সিটি কলেজ গেইট এলাকায় আলোচিত রিদুয়ান বিন সিদ্দিক হত্যা মামলায় এযাবৎ তিন পলাতক আসামীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটকরা হলো, কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া টেকনাইফ্যা পাহাড় এলাকার সেলিম সওদাগরের পুত্র হেরাম আল ছোটন (২৩) ও রুমালিয়ারছড়া রশিদ আহমদের পুত্র কামাল হোসাইন (২৪) এবং দক্ষিণ সাহিত্যিকাপল্লী এলাকার মাসুদুল করিমের ছেলে সোমরাত উদ্দিন সোহাত (২২)। তারা থানায় দায়ের করা মামলার ২, ৪ ও ৭নং আসামী।
শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে সদরের ঝিলংজা হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় পলাতক আসামি  সোহাতকে গ্রেফতার করেছে শহর পুলিশ ফাঁড়ি।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর
মোঃ আনোয়ার হোসেন জানান, গত ২৮ মার্চ সন্ধ্যায় কক্সবাজার সিটি কলেজ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্র রিদুয়ান। এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে সদরের ঝিলংজা হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এজাহার নামীয় পলাতক আসামি সোমরাত উদ্দিন সোহাতকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে শুক্রবার (১এপ্রিল) বিকালে রিদুয়ান হত্যা মামলার ছোটন ও কামাল নামে দুই আসামীকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছিল র‌্যাব-১৫ এর সদস্যরা।
এ ঘটনায় সাহিত্যিকাপল্লী এলাকার জালাল আহমদের স্ত্রী ও নিহতের মা ফরমুজা বেগম (৫৫) বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে আরো ৫/৬ কে অজ্ঞাতনামা আসামী করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পলাতক  আসামীরা হলেন, শহিদুল ইসলাম সানি (২২), মোঃ তানজিদ (২১), মোঃ আহাদ (২১), মোঃ আরমান (২৩), মিনহাজুল ইসলাম (২৩), সাকিব (২২), মোঃ ইব্রাহিম (২১), মোঃ রাহাত (২২), মোঃ সাদ্দাম (২১), সায়মন (২২)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM