সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
হোটেল সী-কুইনে র‌্যাব-১৫ এর অভিযান, ইয়াবাসহ আটক-২

হোটেল সী-কুইনে র‌্যাব-১৫ এর অভিযান, ইয়াবাসহ আটক-২

 

মোহাম্মদ রাসেল।।

কক্সবাজারের হোটেল সী-কুইনে র‌্যাব-১৫ অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জনকে আটক করেছে। এসময় তাদের হেফাজত থেকে ৭ হাজার ৮শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলেন, মহেশখালীর কুতুবজুম ইউনিয়নের নোয়াপাড়া এলাকার মোঃ আশরফ মিয়ার ছেলে জালাল মিয়া (৪০) ও মেহেরিয়াপাড়ার আইয়ুব খানের ছেলে নেজাম উদ্দিন (২০)।

১০ এপ্রিল বিকেলে সাড়ে ৩ টার দিকে সী-কুইন হোটেলের ২য় তলার ১২২ নং রুম থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার সদর থানাধীন পৌরসভাস্থ শ্যামলী মোড় সংলগ্ন সী- কুইন হোটেলের ২য় তলার ১২২ নং রুমে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে হোটেল কক্ষ হতে ২জনকে গ্রেফতার করে। ঐ সময় তাদের দেহ তল্লাশী করে হাতে থাকা ব্যাগ হতে ৭হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় একটি সুত্রে জানা গেছে, মহেশখালীতে যে সমস্ত ইয়াবার হাত বদল হয়, সবগুলো সী-কুইন হোটেলে হিসাব-নিকাশ হয়। হোটেলের সিসিটিভি ফুটেজ দেখলে এসব ইয়াবা কারবারীদের শনাক্ত করা যাবে বলে দাবী স্থানীয়দের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM