সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
নুরুল হক সিকদার।।
কক্সবাজারের ঈদগাঁওতে তারেকুল ইসলাম (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাত করে খুন করেছে দুর্বৃত্তরা।
নিহত তারেকুল ইসলাম (১৭) ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদুর পাড়া এলাকার মৃত ছগির আহমদের ছেলে।
সোমবার (১১ এপ্রিল) সেহেরি খেয়ে নামাজ পড়তে যাওয়ার পথে ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দোকানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘদিন যাবত নিহত তারেক উক্ত এলাকার দিবা ব্রিক ফিল্ডের পশ্চিম পার্শ্বে একটি দোকান করে আসছিল। সোমবার ভোররাতে সেহরি খেয়ে সে ফজরের নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। এরপর তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
স্থানীয় ইউপি সদস্য আবদু শুক্কুর জানান, ভোর রাতে তার দোকানের সামনে এ ঘটনা ঘটে। পথচারীরা মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের শরীরে তিন স্থানে ছুরিকঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী ঈদগাঁও থানার এসআই শামীম জানান, পূর্নাঙ্গ তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এ খুনের প্রকৃত রহস্য কি মন্তব্য করা যাচ্ছেনা। আমরা কাজ করে যাচ্ছি, খুনের সাথে জড়িতদের শীগ্রই আইনের আওতায় আনা হবে।
Leave a Reply