সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ঝাউতলায় ছুরিকাঘাতের মামলায় ২ ছেলেকে পুলিশে দিলেন মা-বাবা

ঝাউতলায় ছুরিকাঘাতের মামলায় ২ ছেলেকে পুলিশে দিলেন মা-বাবা

মোহাম্মদ রাসেল।।

কক্সবাজার শহরের ঝাউতলায় সাইফুল ইসলাম রিগ্যান নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করার ঘটনায় দুই পুত্রকে পুলিশে সোপর্দ করেছেন পিতা-মাতা। ওই দুই জন উক্ত মামলার এজাহারভুক্ত আসামী।

জানা যায়, গত ৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে তারাবীর নামাজ পড়তে যাওয়ার সময় ঝাউতলা গাড়ির মাঠ এলাকার আবুল হাসেমের পুত্র টমটম পাটস্ ও ব্যাটারী ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম রিগ্যানকে ধারালো অস্ত্র নিয়ে আহত করে একদল দুবৃর্ত্ত।

এ ঘটনায় রিগ্যানের পিতা আবুল হাসেম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে আরও ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ৩ ও ৪নং আসামী করা হয় পশ্চিম নতুন বাহারছড়ার মো. ইউছুপের পুত্র মো. শিহাব উদ্দিন ও আবির হোসেন সানকে। পরে ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার পর দুই সন্তানকে নজরবন্দি করে রাখে পিতা-মাতা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM