সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফ স্বামীর হাতে স্ত্রী খুন

টেকনাফ স্বামীর হাতে স্ত্রী খুন

মুহাম্মদ জুবাইর।।

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেংগুরবিল এলাকায় এক গৃহবধূর লাশ উদ্ধার করে টেকনাফ থানা পুলিশ।

শনিবার দুপুরে টেকনাফ সদর ইউনিয়ন দক্ষিণ লেংগুরবিল এলাকার এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সদর ইউনিয়নের দক্ষিণ লেংগুরবিল গ্রামের ছৈয়দ আহমদের স্ত্রী শাহিনুর (২০)।

পরিবারের অভিযোগ তাহাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে।নিহতের ভাই মো ফারুক জানান, শাশুর বাড়ি থেকে হঠাৎ ফোন করে বলে শাহিনুর অজ্ঞান হয়ে গেছে। এই খবর শুনে আমরা এসে দেখি বাড়িতে কেউ নেই, দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকলে হাটের উপর শাহিনুরের মৃত্যু দেহ দেখতে পাই । এবং তার গলায় রশির চিহ্ন দেখা যায়। উল্লেখ্য যে, নিহত শাহিনুর টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামের মৃত আব্দুল কাদের মেয়ে,গত তিন বছর আগে সামাজিক ভাবে ছৈয়দ আহমদের সাথে সামাজিক ভাবে বিয়ে হয়, এবং তার ১ বছরের শিশু সন্তান রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শাহিনুরের ঝুলন্ত লাশ তার শাশুড়ি দা দিয়ে রশি কেটে নামাতে দেখছেন প্রতিবেশীরা। নিহত শাহিনুর কে তার শাশুড়ি দীর্ঘ দিন ধরে নির্যাতন করে আসছে বলে জানা যায়।নিহত শাহিনুর এর মা জানান, আমার মেয়ে কে স্বামী ও শাশুর বাড়ির লোকজন হত্যা করেছে, আমি আমার মেয়ের বিচার চাই।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শাহিনুরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘটনাটির তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM