সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফের খুন

কক্সবাজার শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফের খুন

 

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবুল কালাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত আবুল কালাম মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের সরইতলা নিবাসী এবং বর্তমানে সদরের ঝিলংজা পাওয়ার হাউজ (হাজীপাড়া) এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।

মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে
কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের পশ্চিম পাশে কৃষি ফার্মের নারিকেল বাগান এলাকায় ঘটনাটি ঘটে।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসেন জানান, শহর জুড়ে ছিনতাইকারীদের ধরতে সাড়াশী অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিন শহরে কোন না কোন ছিনতাইকারী আটক করা হচ্ছে। আদালতে সোপর্দও করা হচ্ছে। কারাগার থেকে নিয়মিতভাবে জামিনে এসে ফের ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে তারা। ছুরিকাঘাতে নিহতের ঘটনায় ঘটনাস্থলে টীম পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM