সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মোর্শেদ হত্যাকান্ডে অভিযুক্ত ৪ নেতাকে সদর আওয়ামী লীগ থেকে বহিষ্কার

মোর্শেদ হত্যাকান্ডে অভিযুক্ত ৪ নেতাকে সদর আওয়ামী লীগ থেকে বহিষ্কার

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার সদরের পিএমখালীতে মোরশেদ আলী ওরফে মোর্শেদ বলীকে পৈশাচিকভাবে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ৪ নেতাকে সদর আওয়ামী লীগের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সদর আ.লীগের আহবায়ক মাহমুদুল করিম মাদু, যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন, ছৈয়দ রেজাউর রহমান রেজা, টিপু সুলতান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক, আবু তাহের, জয়নাল আবেদীন হাজারী ও সিরাজুল মোস্তফা আলাল। তাদেরকে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত হয়ে আলোচিত মোর্শেদ আলী হত্যাকান্ডে জড়িত থাকার কারণে কক্সবাজার সদর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের স্ব-স্ব পদ হতে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এর আগে মোর্শেদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে মামলা করার কথা জানায় পুলিশ।

কক্সবাজার জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেন, প্রকাশ্যে মোর্শেদ বলিকে হত্যা অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সে কারণে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তার দায়ভারতো সদর আওয়ামী লীগ নিতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক তাদের বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) আছর নামাজের সময় ইফতার অনুষঙ্গ কিনতে পিএমখালী ইউনিয়নের চেরাংঘর বাজারে যায় মোর্শেদ আলী। তখনই সেখানে আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে মধ্যযুগীয় কায়দায় পৈশাচিকভাবে নির্যাতন চালায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর রাত ৮টার দিকে আইসিইউতে তার মৃত্যু হয়। সৌদি প্রবাসী মোরশেদ বেড়াতে দেশে এসেছিলেন। তিনি এলাকায় ‘অন্যায়ের প্রতিবাদকারী’ হিসেবে পরিচিত ছিলেন। দেশে ঘুরতে আসলে গ্রামের ঐতিহ্যবাহী বলীখেলায় শখের বসে অংশগ্রহণ করতেন বলে তাকে মোরশেদ বলী নামে ডাকা হতো। কৃষি জমির স্কীমের বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM