সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে মানবপাচারকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার, ট্রলার জব্দ

কক্সবাজারে মানবপাচারকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার, ট্রলার জব্দ

 

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজারে গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করে ট্রলারসহ আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ছয়জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

আটকরা হলেন, ছোট মহেশখালী সিপাহীরপাড়া এলাকার গোলাম কুদ্দুসের ছেলে শাহ জাহান (৩৭), কুতুবজোম ঘটিভাঙ্গার নূর মোহাম্মদের ছেলে মোঃ পারভেজ (২৩), আমির হোসেনের ছেলে মোঃ আব্দুল মাজেদ (২৭), ফজল করিমের ছেলে আমির মোঃ ফয়সাল (২৪), আমির হোসেনের ছেলে মোঃ শাকের (৩০) ও মোঃ মীর কাশেমের ছেলে মোঃ রফিক আলম (৩৫)।

১৬ এপ্রিল রাত পৌনে তিনটায় শহরের নাজিরারটেক এলাকাধীন গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে।

র‌্যাব-১৫ জানান, কক্সবাজার এলাকায় দীর্ঘদিন ধরে মানব পাচারকারীরা রোহিঙ্গা ক্যাম্প হতে প্রলোভন এবং প্ররোচনার মাধ্যমে চাকুরী দেওয়ার নাম করে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে পাচার করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে মানব পাচারকারী দের আইনের আওতায় আনার নিমিত্তে বিভিন্ন এলাকায় র‌্যাব এর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।কতিপয় মানবপাচারকারী কক্সবাজার জেলার সদর থানাধীন নাজিরারটেক এলাকায় ট্রলারে অবস্থা করছে। উক্ত সংবাদের আভিযানিক দল গভীর রাতে নাজিরারটেক এলাকাধীন গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার মাধ্যমে একটি মাছ ধরার ট্রলার আটকসহ মানবপাচারের সাথে সম্পৃক্ত ৬ মানবপাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীদের দেহ ও মাছ ধরার ট্রলারটি তল্লাশী করে ১টি দেশীয় পিস্তল, ২টি থ্রিকোয়ার্টারগান, ৪ রাউন্ড কার্তুজ, ২টি রামদা, ১টি স্যাটেলাইট ফোন, ১টি কম্পাস, ১টি জিপিএস, পাচারকৃত সদস্যদের ফেলে যাওয়া ১৬টি মোবাইল, ১০টি সিমকার্ড,
১টি হাতঘড়ি এবং ১ হাজার ২শ টাকা উদ্ধারসহ ট্রলারটি জব্দ করা হয়।

এদিকে, গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM