সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রোহিঙ্গা ক্যাম্পে সাবমাঝিকে গুলি করার ঘটনায় আটক-৩

রোহিঙ্গা ক্যাম্পে সাবমাঝিকে গুলি করার ঘটনায় আটক-৩

ইমরান জাহেদ।।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-২ (ওয়েস্ট) এর এ-ব্লকের সাবমাঝি কালাবদাকে গুলি করে ও তার সঙ্গী রোহিঙ্গা বাসারকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে এপিবিএন। তারা সকলেই রোহিঙ্গা ক্যাম্পের নাগরিক।

গ্রেফতাররা হলেন, রোহিঙ্গা ক্যাম্প-২ (ওয়েস্ট) এর এ-ব্লকের জাহাঙ্গীর আলম (২০), মোঃ তৈয়ব (১৯), জাহিদ (২৮)।

শুক্রবার (১৫এপ্রিল) রাতভর ক্যাম্পের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাইমুল হক জানান, গত ১২ এপ্রিল রাতে ক্যাম্পের সাবমাঝি কালাবদাকে গুলি করে ও তার সঙ্গী রোহিঙ্গা বাসারকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৫ এপ্রিল কালাবদা বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং ৪/৫ জন অজ্ঞানামা রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেন। গ্রেফতার তিন রোহিঙ্গা ওই মামলার এজাহারভুক্ত আসামি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM