সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মুন্নাসহ গ্রেফতার ৩২

পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মুন্নাসহ গ্রেফতার ৩২

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী নুরুল আমিন মুন্নাসহ মোট ৩২ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় এক নলা বন্দুক ও ৭টি ছোরা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে কক্সবাজার সদর মডেল থানার কনফারেন্সে হলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, গত ৪৮ ঘণ্টায় কক্সবাজার শহরজুড়ে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশের ৫টি টিম। যাদের হাতে ধরা পড়েছে শহরের তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী ও ১৯ মামলার আসামি নুরুল ইসলাম মুন্নাসহ ৩২ জন। বুধবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলা পুলিশের এ বিশেষ অভিযানে প্রথম ধাপে ১২ জন ও শুক্রবার আরও ২১ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতি প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।

এদিকে, কক্সবাজার শহরতলীর কাটা পাহাড়, আমতলী পাহাড়, মাটিয়াতলী পাহাড়, পল্ল্যাইনা কাটা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব অপরাধীদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM