সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত

কুতুবদিয়ায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত

কাইসার সিকদার।।

কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে দুইজন শ্রমিক নিহত হয়েছে।

নিহত মো. সাহাব উদ্দিন (৩৫) কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের পূর্ব তাবালেরচর এলাকার মৃত আব্দুর জব্বারের ছেলে এবং নিহত আরেক শ্রমিক সাহাব উদ্দিন (৪৫) পটুয়াখালীর গলাচিপা গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের ছেলে।

শুক্রবার দুপুরে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের পূর্ব তাবালের চর এবং বড়ঘোপ ইউনিয়নের জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়দের বরাতে কুতুবদিয়া থানার ওসি মো. ওমর হায়দার জানান, দুপুরে কুতুবদিয়ায় ঝড়ো হাওয়ার সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছিল। এসময় আলী আকবর ডেইল ইউনিয়নের পূর্ব তাবালেরচর এলাকায় লবন মাঠে কাজ করছিলেন মো. সাহাব উদ্দিনসহ আরও কয়েকজন শ্রমিক। এতে আকস্মিক বজ্রপাতের ঘটনায় সাহাব উদ্দিন আহত হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, দুপুরে কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের জেটিঘাট এলাকায় বালু উত্তোলনের কাজ করছিল কয়েকজন শ্রমিক। এসময় আকস্মিক বজ্রপাতে একজন শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল তাকে মৃত ঘোষণা করেন।

নিহতদের লাশ কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান ওসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM