সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মোরশেদ হত্যাকান্ডঃ গ্রেপ্তার-৫

মোরশেদ হত্যাকান্ডঃ গ্রেপ্তার-৫

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার সদরের পিএমখালীতে আলোচিত মোহাম্মদ মোরশেদ হত্যায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।

আটকরা হলেন, পিএমখালী ইউপির মাইজ পাড়ার ৯নং ওয়ার্ডের মৃত মনির আহম্মদ ফকিরের ছেলে মোহাম্মদ আলী (৪৫), মাহমুদুল হক (৫২) ও তার ছেলে আবদুল্লাহ (৩০), আব্দুল আজিজ(২৮) এবং সন্ধিদ্ধ আসামী নুরুল হক (৫৩)।

শুক্রবার ভোরে টেকনাফ থেকে তাঁদের এক আত্মীয়ের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ চট্টগ্রামের কোম্পানি কমান্ডার মাহফুজুর রহমান বলেন, আসামিরা টেকনাফ থেকে ঢাকায় পালিয়ে যাচ্ছেন এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। সেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে মোরশেদকে হত্যা করা হয়। গ্রেপ্তার আসামিরা হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন। দেশীয় অস্ত্র নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মোরশেদকে।

আসামিদের বরাত দিয়ে মাহফুজুর রহমান বলেন, হত্যার আগে মারধর সহ্য করতে না পেরে আকুতি জানিয়ে মোরশেদ বলেন, ‘এখন বেশি ক্লান্ত লাগছে, একটু পর ইফতার করব। ইফতার শেষ করলেই তোমরা আমায় মেরো।’ তবে আসামিরা তাঁকে সে সুযোগ দেয়নি।

প্রসঙ্গতঃ গত ৭ এপ্রিল বিকাল সাড়ে ৪ টায় কক্সবাজার সদর থানাধীন চেরাংঘর ষ্টেশনের তরকারীর দোকানের সামনে কতিপয় দুস্কৃতিকারী মধ্যযুগীয় কায়দায় দা, চোরা, হাতুড়ি, কিরিচ, লোহার রড, বন্দুক ও লাঠি দিয়ে জনসম্মুখে নির্মম ও নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে মোরশেদ আলী (৪০)কে উপর্যুপরি আঘাত করে চলে যায়। স্থানীয়রা মুমূর্ষু মোরশেদকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উক্ত ঘটনায় ভিকটিমের ভাই জাহেদ আলী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় ২৬ জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৭/২২৭।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM