সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে স্থানীয়দের উপর গুলিবর্ষণ : ২ রোহিঙ্গা আটক

টেকনাফে স্থানীয়দের উপর গুলিবর্ষণ : ২ রোহিঙ্গা আটক

 

মুহাম্মদ জুবাইর।।

কক্সবাজারের টেকনাফে স্থানীয় বাংলাদেশি হাবিব উল্লাহর পরিবারের ওপর হামলার ঘটনায় দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

শনিবার (৩ জুলাই) দুপুরে টেকনাফের জাদিমোড়া রোহিঙ্গা শিবিরের ৮নং ব্লক থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, জাদিমোড়া ২৭নং ক্যাম্পের ৮নং ব্লকের বাসিন্দা মৃত বশরের ছেলে ফজল হক (৫০) ও একই ক্যাম্পের মোহাম্মদ জামালের স্ত্রী হামিদা খাতুন (২৫)।

এপিবিএন কর্মকর্তারা জানায়, গেল ৩০ জুন ভোরে জাদিমোড়ার স্থানীয় বাসিন্দা হাবিব উল্লার পরিবারের ওপর গুলি চালায় রোহিঙ্গা সন্ত্রাসী হাসেম উল্লাহ গ্রুপ। এসয় হাবিবের পরিবারের তিন সদস্য গুলিবিদ্ধ হয়। ওই দিন টেকনাফ থানায় হাবিব উল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন (মামলা নং-৯২/৫২১)। এ মামলার অন্যতম আসামী ফজল ও হামিদা। এছাড়াও ফজল ক্যাম্পে অপহরণ বাণিজ্যসহ নানা অপরাধে জড়িত বলে এপিবিএন কর্মকর্তাদের দাবি।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম  বলেন, স্থানীয় তিন বাসিন্দার ওপর গুলিবর্ষণের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী প্রক্রিয়া শেষে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM