সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ৫ কেজি গাঁজাসহ আটক-১, প্রাইভেট কার জব্দ

টেকনাফে ৫ কেজি গাঁজাসহ আটক-১, প্রাইভেট কার জব্দ

 

মুহাম্মদ জুবাইর।।

কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে ৫ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে ট্রাফিক পুলিশ। এ ঘটনায় একটি প্রাইভেট জব্দ করা হয়েছে।

আটক রেজাউল করিম (৩৫) টেকনাফ পৌরসভার অলিয়াবাদ গ্রামের বাসিন্দা আব্দুল মন্নানের ছেলে ও ওই গাড়ির চালক।

বুধবার (২০ এপ্রিল) বেলা একটার দিকে মেরিনড্রাইভ সড়কের টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া ট্রাফিক পুলিশ তল্লাশি চৌকি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

ট্রাফিক পুলিশ টেকনাফ জোনের পরিদর্শক ফারুক আল মামুন ভূইয়া বলেন, বুধবার সকাল থেকে প্রতিদিনের মতো বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র তল্লাশি অভিযান চালানো হয়। এসময় কক্সবাজার থেকে টেকনাফে আসছিলেন (চট্টমেট্রো খ-১১-২০৫৬) একটি প্রাইভেট কার। তল্লাশি চৌকিতে গাড়ির কাগজপত্র দেখাতে বললে চালকের আচরণের সন্দেহ হয়। এই সময় গাড়িতে তল্লাশি চালানো হলে গাড়ির পিছনের ডেস্কে ভেতর থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং গাড়ির চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা রুজু করার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM