মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
শহরের অপরাধ কর্মকাণ্ডের মুলহোতা ‘কানা রাসেল’ কারাগারে

শহরের অপরাধ কর্মকাণ্ডের মুলহোতা ‘কানা রাসেল’ কারাগারে

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার আদালতপাড়া থেকে এক অসুস্থ তরুনীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামী ও শহরের অপরাধ কর্মকাণ্ডের মুলহোতা সেই কথিত সাংবাদিক রাসেল প্রকাশ কানা রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রাসেল উদ্দিন কক্সবাজার ঈদগাঁও উপজেলার পোকখালী সিকদারপাড়ার লোদা মিয়ার ছেলে এবং শহরের বাহারছড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন।

মঙ্গলবার (১৯এপ্রিল) দুপুর ১ টার দিকে তার জামিন আবেদন নামঞ্জুর করে কক্সবাজার জেলা ও দায়রা জজ বিচারক মো: মশিউর রহমান খান এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিনিয়র এডভোকেট সৈয়দ রেজাউর রহমান রেজা বলেন, এক অসুস্থ নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলা পরই হাইকোর্ট থেকে রাসেল আগাম জামিন নেন। হাইকোর্টের নির্দেশে নিম্ন আদালতে দুপুর পৌনে ১টার দিকে স্থায়ী জামিনের জন্য রাসেলের আইনজীবী সাহাব উদ্দীন নিন্ম আদালতে আবেদন করেন৷ রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে আমি বিরোধিতা করি। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, কথিত সাংবাদিক রাসেলের বিরুদ্ধে ইতোমধ্যে কক্সবাজারে আলোচিত পর্যটক ধর্ষণ, ইয়াবা কারবার, কিশোর গ্যাংদের আশ্রয়-প্রশ্রয়, পুলিশের নাম ব্যবহার করে অপকর্ম সংঘটিতসহ বহু অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

জানা গেছে, স্বামী-সন্তান জিম্মি করে কক্সবাজারে এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণকাণ্ডের মূলহোতাদের সরাসরি পৃষ্ঠপোষক হলেন এই রাসেল উদ্দিন। রাসেলের অধীনে পর্যটন শহরে অর্ধশতাধিক সন্ত্রাসী, পর্যটকদের ছিনতাই, ধর্ষণ, ব্ল্যাকমেইল, চাঁদাবাজ ও দখলবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে দীর্ঘদিন ধরে। গড়ে তুলেছেন একটি ভুয়া পুলিশ বাহিনীও। তারা সুযোগ পেলেই রাতে রাসেল নিয়ন্ত্রিত একটি হোটেলে পর্যটকদের জিম্মি করে মোটা অংকের চাঁদা আদায় করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ আছে, কক্সবাজারের বেশিরভাগ পুলিশ অফিসারদের সঙ্গে সুসম্পর্ক থাকায় রাসেল গংদের আইনের আওতায় আনা তো দূরের কথা উল্টো বিভিন্ন সময় এসপির ভাব নিয়ে পুলিশের গাড়িতে চক্কর দেন এই রাসেল। পুলিশের গাড়িতে চক্করের সঙ্গী হন কক্সবাজারে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীরাও। ডকুমেন্ট হিসেবে পুলিশের গাড়ি চক্কর দেওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। শুধু তাই নয়, পুলিশ অফিসারদের সঙ্গে নিয়মিত একান্ত বৈঠক, এমনকি জুম মিটিং করেন নিয়মিত! পরে রাসেল নিজে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এসব ছবি পোস্ট করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM