সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের চকরিয়ায় পূর্ব বড়ভেওলা ইউনিয়নে ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী মাহিয়া জান্নাত জুলি (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
নিহত জুলি চকরিয়ার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ঈদমনি এলাকার মমতাজ উদ্দিনের মেয়ে। সে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
সোমবার সকাল ১০টায় চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের লালব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয়দের বরাতে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, সোমবার সকালে বাড়ী থেকে ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) যোগে স্কুলে যাচ্ছিল মাহিয়া জান্নাত জুলি। গাড়ীটিতে সে একমাত্র যাত্রী ছিল। ইজিবাইকটি পূর্ব বড় ভেওলা ইউনিয়নের লালব্রিজ এলাকায় পৌঁছলে নির্মাণাধীন চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের মালবাহি একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা স্কুলছাত্রী আহত হয়। আহত স্কুলছাত্রীকে উদ্ধার করে স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে। নিহত স্কুলছাত্রীর মৃতদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
Leave a Reply