সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৬ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে ।
শনিবার দুপুরে বিজিবির রামু সেক্টর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়জ লে. কর্ণেল মেহেদী হোসেন কবির।
তিনি জানান, ২২ এপ্রিল মধ্যরাতে উখিয়ার করইবুনিয়া এলাকার শীর্ষ মাদক কারবারি ইকবাল হোসেনের বাড়ি তল্লাশী করে ৫০ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রেজুপাড়া ও গর্জনবুনিয়ার পাোড়ি এলাকায় অভিযান চালিয়ে আরও ৬ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মো. রফিক আলম নামে একজনকে গর্জনবুনিয়া সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, মূলতঃ ঈদকে টার্গেট করে এ ইয়াবার চালান মজুদ করা হয়েছিল। ২০১৯ সালের পর এটি বিজিবির অভিযানে উদ্ধার হওয়া সবচেয়ে বড় ইয়াবার চালান।
Leave a Reply