সোমবার, ০১ Jun ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফ পৌর আ”লীগের বর্ধিত সভায় ২ নেতাকে মারধর করলেন সাবেক সাংসদ বদি

টেকনাফ পৌর আ”লীগের বর্ধিত সভায় ২ নেতাকে মারধর করলেন সাবেক সাংসদ বদি

 

মুহাম্মদ জুবাইর।।

টেকনাফ পৌর আওয়ামীলীগের বর্ধিত সভায় জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে দুই নেতাকে ব্যাপক মারধর করেছে উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও তাঁর ভাই আবদুস শুক্কুর। বদি কথার বিরোধীতা করায় এই দুই নেতাকে মারধর করা হয়।

মারধরের শিকার হওয়া ২ জন হলেন, টেকনাফ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউছুফ মনো ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা মো. ইউছুফ ভুট্টো।

শুক্রবার (২২এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে টেকনাফ পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা চলাকালিন ইফতারের আগে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার টেকনাফ পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ইউছুফ মনো জানান, বর্ধিত সভা চলাকালীন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি পৌর কমিটিকে ডিঙিয়ে বারবার ওয়ার্ড কমিটিকে প্রাধান্য দিয়ে কথা বলছিলেন। পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে আমি তার বক্তব্যের প্রতিবাদ করায় সেখানে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে বদি মঞ্চ থেকে নেমে তার ক্যাডার বাহিনীকে ডেকে এনে আমাকে লাথি-কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় আমাকে বাঁচাতে এগিয়ে আসা যুগ্ম সম্পাদক ইউছুফ ভুট্টোকেও একইভাবে মারধর করেন বদি ও তার লোকেরা। এ ঘটনায় তিনি এবং ভূট্টো আহতাবস্থায় এখন চিকিৎসাধিন রয়েছে।

টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী জানান, পৌর আওয়ামী লীগের সম্মেলনে উপলক্ষে জেলা সাংগঠনিক টিমের নেতাদের উপস্থিতিতে পূর্ব নির্ধারিত বর্ধিত সভা ছিল শুক্রবার। এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. রণজিত দাশ, ইউনুস বাঙালী, উপজেলা সভাপতি মাস্টার জাহেদ হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বশরসহ জেলা-উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর জানান, টেকনাফ পৌর আওয়ামীলীগের কমিটি হয়েছে ১৩ বছর আগে। আর এদের অধিনে ৯ টি ওয়ার্ডের কমিটি হয়েছে ২ বছর অতিক্রম করেছে। ওয়ার্ড কমিটি গুলো একটিও পূর্ণাঙ্গ হয়নি। ফলে এই কমিটি দিয়ে সম্মেলন করা নিয়ে সন্দিহান নেতা-কর্মীরা। বর্ধিত সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি করে সম্মেলনের দাবি উঠে। এতে ক্ষিপ্ত হয়ে এমপি বদি, তাঁর ভাই শুক্কুর সহ অন্যান্যরা ২ নেতাকে মারধর করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা সাংগঠনিক টিম লিডার (উখিয়া-টেকনাফ) রাজা শাহ আলম বলেন, শান্তিপূর্ণভাবে সভা শেষ হয়েছে। এর বাইরে কোনো কিছু ঘটে থাকলে সেটা আমার জানা নেই।

এ বিষয়ে অভিযুক্ত উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আবদুর রহমান বদির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM