সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
খুরুশকুলে জমি সংক্রান্ত বিরোধের জেরঃ ১৩ জন গুলিবিদ্ধ

খুরুশকুলে জমি সংক্রান্ত বিরোধের জেরঃ ১৩ জন গুলিবিদ্ধ

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এবং গোলাগুলিতে ১৩ জন গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

শুক্রবার (২২ এপ্রিল) বিকালে খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কক্সবাজার সদর উপজেলাধীন খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ার ছৈয়দ আহামদের ছেলে ফারুক ও আবু তাহেরের ছেলে রাশেদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার
জুমার নামাজের পর দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আবু তাহেরের ছেলে রাশেদ গংদের করা বন্দুকের গুলিতে নারী শিশু সহ ১৫ জন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে ইফতাদুল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবর্ষণের ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান জানান, ১৩ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তন্মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, সদরের খুরুশকুলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেন। কোনপক্ষ এখনো থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM