সোমবার, ০১ Jun ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
কুতুবদিয়া প্রতিনিধি।
কক্সবাজারের কুতুবদিয়ায় একটি সবজির বাগান থেকে ১১টি গাঁজার গাছ সহ ওই বাগানের মালিককে গ্রেপ্তার করেছে কুতুবদিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার ফরিদুল আলম (৪৫) উপজেলার সদর বড়ঘোপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘোনারমোড় গ্রামের মৃত রহিম দাতের ছেলে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে বড়ঘোপ ইউনিয়নের ঘোনারমোড় গ্রামের আটক ব্যক্তির সবজির বাগানে এ অভিযান চালানো হয়।
কুতুবদিয়া থানার (ওসি) ওমর হায়দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদুল আলমের সবজির বাগানে অভিযান চালিয়ে তার বাড়ির পাশের বাগানে গাঁজার গাছগুলো পাওয়া যায়।
প্রতিটি গাছ প্রায় ২-৩ ফুট লম্বা ও ১১টি গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফরিদুল আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা দায়ের করা হয় বলে জানান তিনি। ফরিদুল আলম ‘সেবন’ ও ‘বিক্রির’ উদ্দেশ্যে গাঁজা আবাদ করছিলেন বলে পুলিশের অভিযোগ।
Leave a Reply