সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মছন সিকদার পাড়ায় নূরুল আলম সওদাগরের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাত দল ঘরের লোহার দরজা ভেঙ্গে ঢুকে ২০ ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে ১৪ লাখ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
রবিবার রাত ৯ টায় হারবাং ইউনিয়নের মছন সিকদার পাড়ায় নূরুল আলম সওদাগরের বাড়ীতে এঘটনা ঘটে।
নূরুল আলম সওদাগর জানান, একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তার স্ত্রী জাহানারা বেগমকে নিয়ে বাড়ীর সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে যায়। বাড়ীতে তার কলেজ পড়ুয়া এক নাতী ছিল। ওই ছেলেটিও কাপড় আইরন করার জন্য হারবাং বাজারে চলে যায়। ওই সময়ে রবিবার রাত ৯ টার দিকে এ ডাকাতি সংগঠিত হয়। ডাকাত দল ঘরের লোহার দরজা ভেঙ্গে ঢুকে সব আলমারি ভেঙ্গে জাহানারা বেগমের পেনশনের টাকা, হজের জন্য রাখা টাকাসহ মোট ১২ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার, তার সরকারী চাকরিজীবী ছেলের নগদ আড়াই লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার, তার ব্যাংকার ছেলের স্ত্রীর ৬ ভরি স্বর্ণালংকার সহ মোট ৩০ লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে গেছ। এই বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
এলাকায়বাসী জানায়, ডাকাতি সংগঠিত হওয়ার সময় ঘরের দরজা ও আলমারি ভাঙ্গার শব্দ শুনতে পেলেও বাড়ীর লোকজন কোন না কাজ করছে মনে করে এগিয়ে যায়নি। রাত সাড়ে ১০ টার দিকে নূরুল আলম সওদাগরের নাতি বাজার থেকে ঘরে ফিরে দেখে সব লুট হয়ে গেছে। বিষয়টি এলাকাবাসী তাৎক্ষণিক চকরিয়া থানা পুলিশকে অবহিত করা হলে হারবাং পুলিশ ফাড়ীর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লন্ঠিত মালামালের বিবরন লিপিবদ্ধ করেন।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন। লিখিত এজাহার পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply