সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ঈদগাঁওতে নিজ গুলিতে প্রাণ গেল বনকর্মীর!

ঈদগাঁওতে নিজ গুলিতে প্রাণ গেল বনকর্মীর!

মোহাম্মদ হামিদ।।

কক্সবাজারের ঈদগাঁও ভাদিতলা এলাকায় বনের ভিতর নিজ গুলিতে আকতারুজ্জামান নামের একজন ফরেস্ট গার্ড (বনপ্রহরি) নিহত হয়েছেন।

নিহত বন প্রহরী মো. আকতারুজ্জামান (৪০) ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা বনবিটে কর্মরত ছিলেন এবং যশোর জেলার কোতোয়ালি থানার ইছাখালী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বুধবার (১৮ মে) দুপুরে কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও রেঞ্জাধীন ভোমরিয়া ঘোনা বিটের ভাদিতলা বনাঞ্চলে এঘটনা ঘটেছে নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার।

ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বুধবার সকালে ফরেস্ট গার্ড মো.আক্তারুজ্জামান সহ বনবিট কর্মকর্তা ও বন প্রহরীরা মিলে ভোমরিয়াঘোনা বনবিটের আওতাধীন বনাঞ্চলে টহলে যান। দুপুরের দিকে টহলে যাওয়া বনপ্রহরী কাছে থাকা সরকারী শর্টগানের গুলি তার গলায় লাগে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। শর্টগানের গুলি আটকে যাওয়ায় তা সচল করতে গিয়ে অসাবধানতা বশত এঘটনা ঘটেছে বলে দাবী তার।

তিনি আরও বলেন, গুলিবিদ্ধ বন প্রহরী আকতারকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনার পথে বিকাল ৪ টার সময় মারা যান তিনি। পরে জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার এঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে বলেন, নিজের গুলিতে নিহত হওয়ার অপ্রত্যাশিত ঘটনাটি খুবই দুঃখজনক। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। নিহত বন প্রহরী আক্তারুজ্জামান গত বছর এপ্রিলে ঈদগাঁও ভোমরিয়াঘোনা বনবিটে যোগদান করেন। বনবিভাগে তার চাকুরী বয়স ১৫ বছর হয়েছে। বনবিভাগ একজন ভালো বনকর্মীকে হারিয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম বলেন, নিজ গুলিতে বন প্রহরী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বনবিভাগের আগ্রহের উপর ভিত্তি করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়া ঘোনা বিটের বন প্রহরী নিজ গুলিতে নিহত হওয়ার ঘটনাটিকে অনেকে রহস্যজনক মনে করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM