মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশনের অভিযোগে পাঁচটি রেস্তোরাঁ এবং মেয়াদ উত্তীর্ণ, নকল, নিষিদ্ধ সামগ্রী মজুদ, বিক্রি, ওজনে কারচুপির অভিযোগে আপন ট্রেডিং ও আঁখি স্টোরকে মোবাইল কোর্ট পরিচালনা করে সাত প্রতিষ্ঠানকে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন জানান, বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ, নকল, নিষিদ্ধ সামগ্রী মজুদ, বিক্রি ও ওজনে কারচুপি করা হয়। এছাড়াও হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করছে। এগুলোর ব্যবহার/গ্রহণের ফলে মানুষজন ক্ষতিগ্রস্থ ও অসুস্থ হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-১৫ ও বিএসটিআই এর যৌথ অভিযানে (১৭-১৮ মে) মোঃ মাজহারুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, র্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা এর সহযোগীতায় কক্সবাজার জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে কলাতলী রেস্টুরেন্টকে ২ লাখ, মেরিন ফুট রেস্টুরেন্টকে ২ লাখ, আল-গণি রেস্টুরেন্টকে ২ লাখ, হট চিলি রেস্টুরেন্ট কে ১ লাখ, আখি স্টোরকে ৫০ হাজার, কক্স কুটুমবাড়ীকে ৫০ হাজার ও আপন ট্রেডিংকে ৫০ হাজার টাকা, সাত প্রতিষ্ঠানকে সর্বমোট আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply