সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ইমরান জাহেদ।।
উখিয়ার রাজাপালং ফাজিল ডিগ্রী মাদ্রাসায় সকাল থেকে তালা ঝুলছে। এতে শিক্ষা বঞ্চিত হচ্ছে হাজারো শিক্ষার্থী। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল এবং অভিভাবকরা।
বৃহস্পতিবার (১৯মে) সকালে মাদ্রাসার মূল ফটকে তালা ঝুলিয়েছে একটি পক্ষ, যা সকাল সাড়ে ১১টায় সরেজমিনে গেলে দেখতে পাওয়া যায়।
মাদ্রাসার দপ্তরি শাহ আলমের সাথে কথা হলে তিনি জানান, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির পদ নিয়ে বর্তমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মৌলানা আব্দুল হক ও সাবেক অধ্যক্ষ মৌলানা এ কে এম আবুল হাসান আলীর মধ্যে সভাপতি পদ নিয়ে দীর্ঘ দিন ধরে চলে আসা মতবিরোধের জেরে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মৌলানা আব্দুল হক মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছেন।
সাবেক অধ্যক্ষ মৌলানা এ কে এম আবুল হাসান আলী বলেন, আমাকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি মাদ্রাসার সভাপতি হিসাবে মনোনয়ন দিয়েছেন। এটা বর্তমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মৌলানা আব্দুল হক সহ্য করতে না পেরে মাদ্রাসা বন্ধ করে দিয়ে মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছে। এটা কিন্তু শুভ লক্ষণ নয়।
তিনি আরো বলেন, একজন অধ্যক্ষ হয়ে মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিতে পারেন না। মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষক এক বিষয়। আর মাদ্রাসা পরিচালনা কমিটি আরেকটি ভিন্ন বিষয়। এটার জন্য মাদ্রাসায় তালা ঝুলানোটা খুবই দুঃখজনক।
মাদ্রাসায় তালা ঝুলানোর বিষয়ে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুল হকের নিকট জানতে চাইলে, তিনি মাদ্রাসায় তালা ঝুলানোর বিষয়টির সত্যতা স্বীকার করেন।
সচেতন মহল ও স্থানীয় অভিভাবকরা জানায়, উখিয়ার রাজাপালং ফাজিল ডিগ্রী মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। দুয়েক ব্যক্তি স্বার্থের জন্য
মাদ্রাসায় তালা ঝুলানো একটি দুংখজনক। এটি বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ব্যথিত করেছে। এটি নিয়ে যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় রূপ নিতে পারে। তাই শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
Leave a Reply