সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে ৩ পর্যটকের মৃত্যুর ঘটনায় পৃথক মামলা দায়ের, আটক-৩

কক্সবাজারে ৩ পর্যটকের মৃত্যুর ঘটনায় পৃথক মামলা দায়ের, আটক-৩

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার শহরে ও উখিয়ায় মৃত্যু হওয়া ২ পর্যটক তরুণীর অভিভাবক বাদী হয়ে পরিকল্পিত হত্যার অভিযোগ এনে পৃথক ২টি মামলা দায়ের করেছেন। এছাড়াও শহরের সী-গাল হোটেলে অবস্থান নেওয়া পর্যটক মারা যাওয়ার ঘটনায় পুলিশ ইউডি মামলা করেন।

এরই মধ্যে কক্সবাজার শহরের কলাতলি হোটেল বীচ হলিডে’তে অবস্থানকারী পর্যটক লাবণী আকতারের মৃত্যুর ঘটনায় তার বাবা মনির হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। উখিয়াস্থ ইনানীর হোটেল রয়েল টিউলিপে অবস্থান নেয়া মাফুয়া খানমের মৃত্যুর ঘটনায় ভাই ছৈয়দুল ইসলাম বাদী হয়ে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

কক্সবাজার সদর মডেল থানায় ওসি (তদন্ত) মো. সেলিম জানান, বৃহস্পতিবার লাবণীর বাবার দায়ের করা মামলায় ৪ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে যাত্রাবাড়ী এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে কামরুল আলম ও আবদুর রহমানের ছেলে আরিফ রহমান নিলুকে আটক করা হয়েছে। এই মামলায় পলাতক রয়েছেন শরিয়তপুর জেলার নুরিয়া এলাকার মোশারফ হোসেনের ছেলে তানজিল হাসান ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা মাহিম হাসান অনিক।

ওসি সেলিম উদ্দিন আরও জানান, মামলার এজাহারে উল্লেখ করা হয় লাবণী আকতার এক আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বের হয়েছিল। এ ঘটনায় অভিযুক্ত ৪ জন কৌশলে তার মেয়েকে কক্সবাজার এনে পরিকল্পিত ভাবে হত্যা করেছেন। এ ঘটনায় ২ জনকে আটক করা হলেও অপর ২ জন পালিয়ে গেছে।

এদিকে, কক্সবাজার সাগর পাড়ের তারকা মানের হোটেল সী-গালে বুধবার (১৮ মে) রাতে মো.মনিরুল ইসলাম নামের এক পর্যটকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠা লিজা রহমান ঊর্মিকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে বলে জানান ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন।

তিনি জানান, স্বামী-স্ত্রী পরিচয়ে ২ জন বুধবার বিকেল সাড়ে ৫ টায় সী-গাল হোটেলে অবস্থান নেন। ওখানে রাত সাড়ে ১২ টার দিকে অসুস্থতাবোধ করলে মনিরুলকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। সেখানে বৃহস্পতিবার রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্ত্রী পরিচয়ে সঙ্গে থাকা নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। কিন্তু তার স্বামী-স্ত্রী নয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী স্বীকার করেন। হত্যার কোন আলামত প্রাথমিকভাবে পাওয়া না যাওয়ায় ইউডি (আনইউজুয়াল ডেথ)
মামলা রেকর্ড করা হয়েছে।

অপরদিকে, বুধবার (১৮ মে) সন্ধ্যায় উখিয়াস্থ ইনানীর হোটেল রয়েল টিউলিপে অবস্থান নেয়া মাফুয়া খানমের মৃত্যুর ঘটনায় ভাই ছৈয়দুল ইসলাম বাদী হয়ে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেন ওসি (তদন্ত) গাজি সালা উদ্দিন।

উখিয়া থানার ওসি (তদন্ত) সালা উদ্দীন জানান, বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে আটক একজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। ১৮ মে বধুবার সকালে গোপালগঞ্জের তরুণী মাফুয়া খানম দিনাজপুরের নাছির উদ্দিন নামের যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল রয়েল টিউলিপে উঠেন। একইদিন দুপুরে খাবার শেষে দুইজনই নিজেদের কক্ষে অবস্থান নেন। এর কিছুক্ষণ পর তরুনীর শ্বাসকষ্টজনিত সমস্যার কথা অবহিত করা হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তারা স্বামী-স্ত্রী ছিল না। প্রেমের সম্পর্কের জের ধরে তার বোনকে কক্সবাজার এনে হত্যা করা হয় বলে এজাহারে অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় নাছির উদ্দিন পুলিশের হাতে আটক হয়ে কারাগারে রয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM