সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ঈদগাঁওতে ঢাকাগামী বাস থেকে ৬ রোহিঙ্গা আটক : থানায় সোপর্দ

ঈদগাঁওতে ঢাকাগামী বাস থেকে ৬ রোহিঙ্গা আটক : থানায় সোপর্দ

 

মোহাম্মদ হামিদ।।

কক্সবাজারের ঈদগাঁও বাসস্ট্যান্ডে ঢাকাগামী একটি হানিফ পরিবহণে তল্লাশী চালিয়ে ৬ রোহিঙ্গাকে আটক করেছে ঈদগাহ ট্রাফিক পুলিশ। এদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ বলে জানা গেছে।

সোমবার (১৬ মে) রাত ৮ টার সময় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঈদগাঁও ট্রাফিক ইনচার্জ ইন্সপেক্টর মো. নাসির উদ্দীন সরকার।

ইন্সপেক্টর মো. নাসির উদ্দীন সরকার জানান, কক্সবাজার শহর থেকে যাত্রীবাহি এসি হানিফ পরিবহণ (ঢাকা মেট্রো-ব-৮৫৫৮) বাস যোগে ঢাকায় যাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৮ টার সময় সার্জেন্ট রাজ এর নেতৃত্বে ট্রাফিক পুলিশ ঈদগাঁও বাসস্ট্যান্ডে ঢাকাগামী বাসটি তল্লাশী চালায়। এসময় আটক করা হয় ৬ জন রোহিঙ্গাকে। আটককৃতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ রয়েছে। তারা কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে বেরিয়ে এসে ঢাকায় যাচ্ছিল।

ঈদগাঁও ট্রাফিক ইনচার্জ ইন্সপেক্টর মো. নাসির উদ্দীন সরকার আরও জানান, আটকদের ঈদগাঁও থানায় সোপর্দ করা হয়েছে। যাত্রীবাহি বাসটি ছেড়ে দেয়া হয়েছে।

একটি সুত্র জানিয়েছেন, রোহিঙ্গা নারী ও পুরুষকে বিদেশ পাচার করে দিতে এসি হানিফ পরিবহণ যোগে ঢাকায় নিয়ে যাচ্ছিল পাচারকারী চক্র।

এবিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিমের সরকারী মোবাইল নাম্বার একাধিক বার কল দেওয়ার পরেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM