সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চকরিয়া সিটি হাসপাতালে অভিযান, ভুয়া ডাক্তার আটক

চকরিয়া সিটি হাসপাতালে অভিযান, ভুয়া ডাক্তার আটক

মোহাম্মদ ইলিয়াছ।।

কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালস্থ সিটি হাসপাতালে অভিযান চালিয়ে ডাঃ মাইন উদ্দিন নামক এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ভুঁয়া ডাক্তারকে এক বছর কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৬ মে) সকালে চকরিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, চকরিয়া পৌরসভা ও বাস টার্মিনাল সহ আশপাশ এলাকায় বেশ কিছু বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গজে উঠেছে। সেখানে চিকিৎসার নামে অপচিকিৎসা ও জনগণের সাথে চরমভাবে প্রতারণা করে আসছে। বিভিন্ন সুত্রে পাওয়া এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে চকরিয়া সিটি হাসপাতালে অভিযান চালায় চকরিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামানের নেতৃত্বে একটি টীম। এসময় ডাঃ মাইন উদ্দিন নামক একজন ভুঁয়া ডাক্তারকে আটক করা হয়। তিনি এমবিবিএস ডাক্তার পরিচয় দিলেও আসলে তিনি এমবিবিএস ডিগ্রীধারী নয়। তার সব কাগজপত্র ভুঁয়া।

চকরিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভুঁয়া ডাক্তার মাঈনকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM