সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
দৈনিক আমার সংবাদ’ এর কক্সবাজার জেলা প্রতিনিধি সফিউল আলম বর্ষসেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন। পত্রিকাটির কর্তৃপক্ষ তার হাতে সম্মাননা স্মারক ও পুরুস্কার তুলে দিয়ে বর্ষসেরা প্রতিনিধির স্বীকৃতি প্রদান করেন
গত রোববার ঢাকার মতিঝিলস্থ ‘দৈনিক আমার সংবাদ’ কার্যালয়ে অনুষ্ঠিত ‘জেলা প্রতিনিধি সম্মেলনে’ তাকে বর্ষসেরা প্রতিনিধি ঘোষণা দিয়ে এ সম্মাননা প্রদান করা হয়।
দৈনিক আমার সংবাদের সম্পাদক হাশেম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। এতে পত্রিকাটির বিভিন্ন বিভাগীয় সম্পাদক সহ সারাদেশের জেলা প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে ২০২১-২০২২ অর্থবছরে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিবেদনের জন্য পত্রিকাটির পাঁচজন প্রতিবেদককে নির্বাচিত করা হয়। এতে কক্সবাজার জেলা প্রতিনিধি সফিউল আলম ‘বর্ষসেরা প্রতিবেদক’ হিসেবে নির্বাচিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশের ডিআইজি হাবিবুর রহমান বর্ষসেরা প্রতিবেদকের হাতে সম্মাননা স্মারক, নগদ অর্থ ও মোবাইল ফোন সেট প্রদান করে পুরুস্কৃত করেন।
সফিউল আলম দৈনিক আমার সংবাদ ছাড়াও বাংলাদেশ টুডে’র জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য।
Leave a Reply