সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার জেলগেট এলাকায় পাহাড় কেটে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

কক্সবাজার জেলগেট এলাকায় পাহাড় কেটে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

মোহাম্মদ রাসেল।।

কক্সবাজার শহরের বাইপাস সড়কের জেলগেইট এলাকায় পাহাড় কেটে শত শত বছরের পুরনো ছরা ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে জামাল উদ্দিন বাবুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত এক মাস ধরে পাহাড় কেটে ছড়া ভরাট করে তাতে পাকা দালান নির্মাণের কাজ করছেন এই বাবুল, এমন দাবী এলাকাবাসীর।

সোমবার (২৩মে) দুপুরে শহরের বাইপাস সড়কের জেলগেইট এলাকায় সরেজমিনে গেলে দেখা যায়, জামাল উদ্দিন বাবুলের নেতৃত্বে ১০/১৫ জন শ্রমিক পাহাড় কেটে মাটি সরানো ও নির্মিতব্য ভবনের প্রথম তলার ছাদ ঢালাই দেয়ার জন্য কাজ করছেন।

অভিযুক্ত জামাল উদ্দিন বাবুল জানান, বসবাসের জন্য তিনি পাহাড়ের একাংশ কেটে পাকা বাড়ি নির্মাণ করছেন। ছড়ায় ফেলা মাটি তুলে নেবেন। তিনি একা নন পাশের অনেকেই ছড়া দখল করেছেন। এছাড়া তিনি জায়গাটি কিনে নিয়েছেন বলে দাবি করেন।

আরেক অভিযুক্ত রিয়াদ জানান, ভুলু ও হামিদ সহ কয়েকজন মিলে পাহাড় কেটে মাটি ফেলে কৌশলে দীর্ঘদিনের ছড়াটি ভরাট করে ফেলছেন।

অপরদিকে ভুলু জানান, রিয়াদ সহ কয়েকজন মিলে পানি চলাচলের ছড়ার মধ্যে সীমানা খুঁটি দিয়ে ছড়া দখল করেছেন।

এলাকাবাসী জানান, শত শত বছরের পুরনো ছড়াটি কেউ পাহাড় কেটে মাটি ফেলে আবার কেউ সীমানা পিলার দিয়ে দখল করে সংকুচিত করে ফেলেছেন। এতে পানি চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বর্তমানে জামাল উদ্দিন বাবুল, রিয়াদ, হামিদ, ভুলু, খসরু, নাজিম উদ্দীন, ফরহাদ সহ ৮/৯ জন ব্যক্তি ছড়াটি বিভিন্ন কায়দায় দখল অব্যাহত রেখেছেন বলে এলাকাবাসী জানান।

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের সদস্য মোহাম্মদ ইউনুস জানান, ২৫/৩০ ফুট প্রস্থের ছড়াটি কিছু কিছু অংশে এখন মাত্র ৫ ফুট অবশিষ্ট আছে। সেখানে গত এক মাস ধরে বাবুল নামের এক ব্যক্তি পাহাড় কেটে মাটি ফেলে ছড়াটি ভরাট করে পাকা দালান নির্মাণ করছেন। তাকে বাধা দিলেও তিনি তা আমলে নিচ্ছে না।

পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’র প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, এলাকাবাসীর মৌখিক অভিযোগ পাওয়ার পর দুই দফা পরিদর্শন করে পাহাড় কেটে মাটি ফেলে ছড়া ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ, বস্তা ফেলে, সীমানা খুঁটি ও সীমানা প্রাচীর দিয়ে ছড়া দখলের ভয়াবহ চিত্র দেখা যায়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’ ছড়া শ্রেণির সরকারি জমি থেকে দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ছড়াটি দখলমুক্ত করা ও পাহাড় কাটা বন্ধের দাবি জানিয়েছেন তিনি।

কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে। তিনি দ্রুত ব্যবস্থা নিবেন।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা জানান, পাহাড় কেটে মাটি ফেলে ছড়া ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM