সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থী ভর্তি বন্ধ করল ইউজিসি

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থী ভর্তি বন্ধ করল ইউজিসি

 

সিএনটি ডেস্ক।।

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বর্তমান ক্যাম্পাস ‘মোটেও শিক্ষার্থীবান্ধব নয়’। সে কারণে ক্যাম্পাস স্থানান্তর না করা পর্যন্ত নতুন শিক্ষার্থী ভর্তি সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সংস্থাটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছে। ১৭ মে চিঠিটি দেওয়া হয়। আজ রোববার ইউজিসির একজন দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মো. ওমর ফারুখের সই করা চিঠিতে বলা হয়, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সার্বিক অবস্থা দেখতে ইউজিসির একটি তদন্ত কমিটি সরেজমিন পরিদর্শন করে। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস ভবনের শ্রেণিকক্ষসহ কোনো কক্ষই শিক্ষার্থীবান্ধব নয় এবং শিক্ষার্থী-সহায়ক পরিবেশ নেই। শ্রেণিকক্ষগুলোতে প্রাকৃতিক আলো প্রবেশ ও অবাধে বায়ু চলাচলের কোনো ব্যবস্থা বা সুযোগ নেই। এ ছাড়া ভবনটি শহরের ব্যস্ততম সড়কগুলোর মোড়ে অবস্থিত ও সামনের সড়ক মারাত্মক দুর্ঘটনাপ্রবণ, যেখানে মাঝেমধ্যেই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

চিঠিতে বলা হয়, সাময়িক সনদের মেয়াদের মধ্যে নিরিবিলি পরিবেশে যথাযথভাবে ক্যাম্পাস স্থানান্তর করতে হবে। ক্যাম্পাস স্থানান্তর না করা পর্যন্ত নতুন শিক্ষার্থী ভর্তি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। আর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য আইন অনুযায়ী নির্ধারিত কমপক্ষে দুই একর নিষ্কণ্টক, অখণ্ড ও দায়মুক্ত জমি সাময়িক সনদের মেয়াদের মধ্যে কিনতে হবে। অন্যথায় সাময়িক সনদের মেয়াদ বৃদ্ধি করা হবে না।

সুত্র-প্রথম আলো

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM