সোমবার, ০১ Jun ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সাবেক ওসি প্রদীপের স্ত্রী চুমকির আদালতে আত্মসমর্পণ,জামিন নামঞ্জুর

সাবেক ওসি প্রদীপের স্ত্রী চুমকির আদালতে আত্মসমর্পণ,জামিন নামঞ্জুর

 

সিএনটি ডেস্ক।।

দুর্নীতির মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণ আদালতে আত্মসমর্পণ করেছেন।

সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মামলা দায়েরের পর থেকেই পলাতক ছিলেন চুমকি কারণ। তবে আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। কিন্তু আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন।’

 

গত ২৩ আগস্ট টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

তখন দুদক কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেছিলেন, ‘সাবেক ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি তাদের আয়কর বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার টাকার তথ্য গোপন করেছেন এবং ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ৯৫ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।’

সুত্র-ডেইলি স্টার

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM