সোমবার, ০১ Jun ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
ইব্রাহিম খলিল।।
কক্সবাজার সফরে এসেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. মোজাম্মেল হক।
সোমবার ২৩ মে বিকেলে কক্সবাজার পৌঁছে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে সকল শাহাদাত বরণকারী এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক-মেয়র মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাসুদ কুতুবীসহ সংশ্লিষ্ট অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক এবং অন্যান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply