সোমবার, ০১ Jun ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার সৈকত থেকে ২ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কক্সবাজার সৈকত থেকে ২ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ইউচুপ সিকদার/ইমরান জাহেদ।।

কক্সবাজারের ইনানী সৈকত ও কবিতা চত্বর এলাকা থেকে দুই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ইনানী সৈকতে ভেসে আসা অজ্ঞাত যুবকের বয়স ৩০ এবং কবিতা চত্বরের ঝাউবনে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা যুবকের বয়স ২০ বছর বলে ধারণা করা হচ্ছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ১০ টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম উদ্দিন জানান, সৈকত এলাকায় পৃথক স্থানে দুই যুবকের লাশের খবর পেয়েছি। কবিতা চত্বর এলাকায় গলায় ফাঁস অবস্থায় যুবকের লাশ উদ্ধার করতে পুলিশের টিম পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ইনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক অলিউর রহমান জানান, ইনানী সৈকতে অজ্ঞাত যুবকের লাশ ভেসে এসেছে। প্রাথমিকভাবে তার পরিচয় মিলেনি। পুলিশ মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে বলে জানান তিনি। লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM