সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
নুরুল হক, রামুঃ রামু-মরিচ্যা সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ পিক-আপ চালককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় পিক-আপ গাড়িটি জব্দ করা হয়েছে।
আটককৃত ড্রাইভার চট্টগ্রাম লোহাগড়া কাউয়ারখিল গুইয়াপাড়া এলাকার আবদুস সালামের পুত্র জহির (৩০)।
মঙ্গলবার (২৪ মে) রাত অনুমান ১১ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু থানাধীন রামু-মরিচা রোডে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট
বসিয়ে তাকে আটক করে।
ডিবি অফিস সুত্রে জানা গেছে, কক্সবাজার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু থানাধীন রামু-মরিচা রোডে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে (চট্রমেট্রো-ন ১১-৯২৯৮) পিক-আপসহ ড্রাইভারকে আটক করে।
আটককৃত ড্রাইভার স্বীকার করে পিক-আপের তেলের ট্যাংকিতে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে। পরে স্থানীয় ওয়ার্কসপের মেকানিক এর সহায়তায় তেলের ট্যাংকি খুলে এবং গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটে ৬০টি সরিষার তেলের বোতলে রক্ষিত ৩৯ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে।
অভিযানে নেতৃত্বদানকারী ডিবির অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, ইয়াবা ও পিক-আপ সহ মাদক ব্যবসায়ী জহিরকে গ্রেফতার করি।
এ ঘটনার সাথে জড়িত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply